Uncategorized
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’

শামীমা নাসরিন লিপা
নিজস্ব প্রতিবেদক
জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রাম এ শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে গাছের চারা রোপনের মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন সালেহ্ আহম্মেদ খান, পিএসসি।
এসময় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এবার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ফলদ, ওষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়।
